অ্যাকাউন্ট

অ্যাকাউন্ট ও ডেটা ডিলিট

OLM অ্যাকাউন্ট মুছে ফেলতে চাইলে কীভাবে করবে, কী মুছে যায়, কী বেনামি করা হয় আর কী থাকে - সবকিছু এখানে।

অ্যাপ থেকে নিজেই ডিলিট করো

  1. OLM অ্যাপে লগইন করো
  2. প্রোফাইল ট্যাবে যাও
  3. "নিরাপত্তা ও গোপনীয়তা" খোলো
  4. "অ্যাকাউন্ট ডিলিট করো" চাপো এবং নিশ্চিত করো

ডিলিট সঙ্গে সঙ্গে কার্যকর হয় - তুমি লগআউট হয়ে যাবে এবং সেই নম্বরে আর লগইন করা যাবে না।

অ্যাপ ছাড়াই অনুরোধ করো

অ্যাপ আনইনস্টল করে ফেললে বা নম্বরে আর ঢুকতে না পারলে আমাদের জানাও - অ্যাকাউন্টের ফোন নম্বরটি লিখে পাঠাও। পরিচয় যাচাই করে ৩০ দিনের মধ্যে ডিলিট করা হবে।

যা স্থায়ীভাবে মুছে যায়

  • নাম
  • ফোন নম্বর
  • ইমেইল ঠিকানা
  • প্রোফাইল ছবি
  • বায়ো, প্রতিষ্ঠান ও যোগ্যতা
  • ভেরিফিকেশনের জন্য দেওয়া আইডি/এনআইডি ছবি
  • মেন্টরের পরিচিতি ভিডিও
  • সেশন ও চ্যাটে আপলোড করা ফাইল ও ছবি
  • তোমার সেশন রেকর্ডিং
  • ব্যাংক / বিকাশ / নগদ পেআউট তথ্য
  • পুশ নোটিফিকেশনের ডিভাইস টোকেন ও সেভ করা নোটিফিকেশন
  • যুক্ত করা Google সাইন-ইন
  • তোমার ব্লক করা ব্যবহারকারীর তালিকা

যা বেনামি করা হয়

চ্যাট মেসেজ

তোমার পাঠানো প্রতিটি মেসেজের জায়গায় "[deleted]" লেখা থাকে, যাতে অন্য অংশগ্রহণকারীর চ্যাটের ইতিহাস আর কোনো নিরাপত্তা রিপোর্ট অর্থবহ থাকে। খোলা নিরাপত্তা রিপোর্টের সাথে যুক্ত মেসেজ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাখা হয়।

সেশনের ইতিহাস

অন্য অংশগ্রহণকারীর ইতিহাসের অংশ, তাই সেশনের রেকর্ড থাকে - কিন্তু তোমার নামের জায়গায় "Deleted user" দেখায়।

যা রাখা হয়, এবং কেন

পেমেন্ট ও পেআউটের রেকর্ড

টপ-আপ, সেশনের পেমেন্ট ও পেআউটের রেকর্ড কর ও হিসাবরক্ষণ আইন অনুযায়ী রাখা হয়। পেআউটের রেকর্ডে টাকা কোন অ্যাকাউন্টে পাঠানো হয়েছে তা থাকে।

নিরাপত্তা রিপোর্ট

তোমার অ্যাকাউন্ট সম্পর্কে করা রিপোর্ট আর স্বয়ংক্রিয় যাচাইয়ে ধরা পড়া মেসেজের রেকর্ড রাখা হয়, যাতে ব্যবহারকারীদের নিরাপত্তা বজায় থাকে।

রিভিউ ও সেশনের বিবরণ

তোমার দেওয়া রিভিউ মেন্টরের প্রোফাইলে থাকে, তোমার নামের জায়গায় "Deleted user" দেখায়। সেশনের রেকর্ডে সমস্যার বর্ণনা ও রিফান্ডের কারণ থাকে।

প্রতিযোগিতার এন্ট্রি ও সাপোর্ট মেসেজ

OLM-এর প্রতিযোগিতায় (যেমন Brain Battle) দেওয়া এন্ট্রি প্রতিযোগিতার রেকর্ড হিসেবে রাখা হয়। কন্টাক্ট ফর্মে আমাদের পাঠানো মেসেজও রাখা হয়।

কত সময় লাগে

অ্যাপ থেকে ডিলিট করলে ব্যক্তিগত তথ্য সঙ্গে সঙ্গে মুছে যায়। আমাদের এনক্রিপ্টেড ডেটাবেস ব্যাকআপে তোমার তথ্য থেকে যেতে পারে; সেগুলো শুধু কোনো সমস্যার পর সার্ভিস আগের অবস্থায় ফেরাতে ব্যবহার হয়, কখনো তোমার অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে নয়। রাখা রেকর্ডগুলো (উপরে দেখো) আইনি সংরক্ষণকাল শেষ হলে মুছে ফেলা হয়। একমাত্র ব্যতিক্রম: খোলা নিরাপত্তা রিপোর্টের সাথে যুক্ত মেসেজ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাখা হয়; যে সেশন নিয়ে নিরাপত্তা রিপোর্ট বা বিরোধ খোলা আছে, তার রেকর্ডিংও তাই।