গোপনীয়তা

গোপনীয়তা নীতি

তোমার ডেটা আমাদের কাছে নিরাপদ। কীভাবে আমরা তথ্য পরিচালনা করি জানো।

সর্বশেষ আপডেট: ৫ অক্টোবর, ২০২৬

এনক্রিপ্টেড

নিরাপদ

স্বচ্ছ

তুমি মালিক

OLM (Online Live Mentor) পরিচালনা করে Arex Ventures, তাই এই নীতিতে "OLM", "আমরা" বা "আমাদের" বলতে Arex Ventures-কে বোঝানো হয়েছে। নীতিটি OLM-এর অ্যাপ ও ওয়েবসাইট দুটোর জন্যই প্রযোজ্য। OLM-এ তোমার গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গোপনীয়তা নীতি ব্যাখ্যা করে আমরা কী তথ্য সংগ্রহ করি, কীভাবে ব্যবহার করি এবং তোমার কী অধিকার আছে।

১. আমরা কী তথ্য সংগ্রহ করি

নিবন্ধনের সময়: নাম, ফোন নম্বর, ইমেইল, পাসওয়ার্ড (এনক্রিপ্টেড)। Google দিয়ে সাইন ইন করলে: তোমার Google অ্যাকাউন্ট আইডি, নাম এবং (থাকলে) ইমেইল - আমরা এগুলো শুধু তোমার OLM অ্যাকাউন্টের সাথে ওই সাইন ইন যুক্ত রাখার জন্য সংরক্ষণ করি। প্রোফাইলের জন্য: ক্লাস লেভেল, বিভাগ, বিষয়, প্রতিষ্ঠান, প্রোফাইল ছবি। মেন্টররা একটি পরিচিতি ভিডিও যোগ করতে পারেন, যা আমাদের টিম অনুমোদন করলে শিক্ষার্থীরা মেন্টরের প্রোফাইলে দেখতে পায়। মেন্টর ভেরিফিকেশনের জন্য: জাতীয় পরিচয়পত্রের ছবি (সামনে/পেছনে) ও শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি - এগুলো শুধু আমাদের অ্যাডমিন যাচাইকারীরা দেখেন, প্রাইভেট স্টোরেজে রাখা হয় এবং শুধু সীমিত-সময়ের সাইন করা লিংক দিয়ে খোলা যায়। পেআউটের জন্য: ব্যাংক/বিকাশ/নগদ অ্যাকাউন্টের তথ্য। সেশনের সময়: লাইভ ভিডিও ও অডিও, চ্যাট মেসেজ (চ্যাটে পাঠানো ফাইল ও ছবিসহ), হোয়াইটবোর্ডের কন্টেন্ট এবং তুমি আপলোড করা প্রশ্নের ছবি (যে মেন্টরের সাথে মিলেছ তিনি দেখতে পান)। নিরাপত্তার জন্য OLM প্রতিটি সেশনের ভিডিও ও অডিও রেকর্ড করে, শুধু OLM-এর সার্ভারে, একটি গোপন রেকর্ড হিসেবে। শিক্ষার্থী বা মেন্টর কেউ সেশন রেকর্ড করতে পারে না, আর অ্যাপে বা ওয়েবসাইটে কোনো সেশন আর দেখা যায় না। রেকর্ডিং শুধু OLM-এর নিরাপত্তা টিম দেখতে পারে, তাও শুধু কোনো সমস্যা রিপোর্ট হলে। রেকর্ডিং ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়; তবে সেই সেশন নিয়ে কোনো নিরাপত্তা রিপোর্ট বা বিরোধ খোলা থাকলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাখা হয়। অ্যাপ থেকে: পুশ নোটিফিকেশনের ডিভাইস টোকেন, আর অ্যাপে ক্র্যাশ রিপোর্টিং চালু থাকলে ক্র্যাশ/পারফরম্যান্স ডায়াগনস্টিক। পেমেন্টের জন্য: লেনদেনের ইতিহাস (কার্ড/ওয়ালেট তথ্য সংরক্ষণ করি না - গেটওয়ে হ্যান্ডেল করে)।

২. কীভাবে আমরা এই তথ্য ব্যবহার করি

তোমার অ্যাকাউন্ট ও সেশন পরিচালনা করতে, মেন্টরের সাথে মিল খুঁজে বের করতে, পেমেন্ট প্রসেস করতে, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি পাঠাতে, সেশন নিরাপদ রাখতে, রিপোর্ট হওয়া সমস্যা খতিয়ে দেখতে এবং আমাদের সেবা উন্নত করতে। আমরা কখনো তোমার ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না।

৩. তথ্য কার সাথে শেয়ার করি

সেশন চলাকালীন মেন্টর তোমার নাম ও প্রশ্ন দেখবে। পেমেন্ট গেটওয়ে (SSLCommerz) লেনদেনের জন্য প্রয়োজনীয় তথ্য পাবে। SMS/ইমেইল প্রদানকারী OTP পাঠানোর জন্য ফোন/ইমেইল ব্যবহার করে। পুশ নোটিফিকেশন পাঠাতে Google Firebase Cloud Messaging ব্যবহার করি। অ্যাপে ক্র্যাশ রিপোর্টিং চালু থাকলে ক্র্যাশ রিপোর্ট Sentry-তে যায়। তুমি যদি Google দিয়ে সাইন ইন করো, Google আমাদের তোমার আইডি, নাম ও (থাকলে) ইমেইল জানায় - আমরা Google-কে তোমার পাসওয়ার্ড বা OLM-এর কোনো তথ্য দিই না, এবং এটি সম্পূর্ণ ঐচ্ছিক। নিরাপত্তার জন্য সেশনের চ্যাট মেসেজ স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিন করা হয়। কোনো মেসেজে যোগাযোগের তথ্য দেওয়া বা সেশন OLM-এর বাইরে নেওয়ার চেষ্টা আছে বলে মনে হলে শুধু সেই মেসেজের লেখাটুকু, তোমার নাম বা অ্যাকাউন্টের তথ্য ছাড়া, যাচাইয়ের জন্য একটি তৃতীয় পক্ষের AI সেবা (DeepSeek)-এ পাঠানো হতে পারে; ফ্ল্যাগ হওয়া মেসেজ অ্যাডমিন পর্যালোচনার জন্য সংরক্ষণ করা হয়। অ্যাপে এই স্ক্রিনিংয়ে তুমি সম্মতি দিলে তবেই চ্যাট ব্যবহার করা যায়। বিজ্ঞাপন ও পরিমাপের জন্য Meta আর Google Analytics কিছু তথ্য পায়, ৫ নম্বর অংশে যেমন বলা আছে। আমরা কখনো ব্যক্তিগত তথ্য বিক্রি করি না। আইনি প্রয়োজনে কর্তৃপক্ষের সাথে তথ্য শেয়ার করতে পারি।

৪. তথ্যের নিরাপত্তা

সব ডেটা HTTPS (TLS 1.3)-এর মাধ্যমে এনক্রিপ্টেড হয়। পাসওয়ার্ড bcrypt দিয়ে হ্যাশ করা হয়। সার্ভার নিয়মিত অডিট ও ব্যাকআপ করা হয়। JWT টোকেন সংক্ষিপ্ত মেয়াদী ও রোটেশনাল। তবে ইন্টারনেটে ১০০% নিরাপত্তা সম্ভব নয় - তোমার পাসওয়ার্ড গোপন রাখা গুরুত্বপূর্ণ।

৫. কুকিজ ও ট্র্যাকিং

আমরা সেশন ম্যানেজমেন্ট ও প্রেফারেন্স সংরক্ষণের জন্য essential কুকিজ ব্যবহার করি। অ্যানালিটিক্সের জন্য anonymized usage data সংগ্রহ করি (সাইট কেমন পারফর্ম করছে)।

বিজ্ঞাপন ও পরিমাপ

কোন লিংক, বিজ্ঞাপন বা পোস্ট থেকে তুমি OLM-এ এসেছ (যেমন লিংকে থাকা campaign-এর নাম আর যে সাইট থেকে এসেছ), তা আমরা রেকর্ড করি। এই তথ্য আমাদের নিজস্ব database-এ থাকে এবং কোনটা কাজ করছে বুঝতে সাহায্য করে।

আমাদের cookie notice-এ "ঠিক আছে" বেছে নিলে onlinelivementor.com ও olm.bd-তে আমরা Google Tag Manager, Google Analytics আর Meta Pixel ব্যবহার করি।

Google Analytics দেখায় কতজন সাইটে আসছেন আর সাইটটা কীভাবে ব্যবহার হচ্ছে। Google পায় তুমি কোন পেজ দেখছ, ডিভাইস ও ব্রাউজারের তথ্য আর তোমার আনুমানিক অবস্থান। Google Analytics তোমার IP address জমা রাখে না, আর এতে Google signals ও ads personalization আমরা বন্ধ রেখেছি।

Meta Pixel দেখায় আমাদের কোন বিজ্ঞাপন কাজ করছে, signup, ব্যালেন্স যোগ করা আর সেশন শেষ করার মতো কাজ মেপে। একই উদ্দেশ্যে আমাদের server এই কাজগুলোর তথ্য Meta Conversions API-র মাধ্যমে Meta-কে পাঠায়। Meta পায় তুমি কোন পেজ দেখছ, তোমার IP address, ডিভাইস ও ব্রাউজারের তথ্য আর Meta-র cookie identifier। সাথে পায় তোমার email, ফোন নম্বর ও OLM user ID-র সংকেত-রূপ (hash)। Hash করলে তথ্যটা এমন একটা কোডে বদলে যায়, যা থেকে আসল তথ্য আর পড়া যায় না; Meta এটা দিয়ে কাজটিকে একটি Meta অ্যাকাউন্টের সাথে মেলায়। তোমার নাম বা সেশনের কোনো কথোপকথন আমরা কখনো পাঠাই না। Meta এই তথ্য তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী ব্যবহার করে।

"না, ধন্যবাদ" বেছে নিলে এর কিছুই Google বা Meta-কে পাঠানো হয় না। প্রতিটা পেজের নিচের "Cookie settings" লিংক থেকে যেকোনো সময় সিদ্ধান্ত বদলাতে পারবে, আর Facebook বা Instagram অ্যাকাউন্টের ad settings থেকে বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করতে পারবে।

৬. তোমার অধিকার

তুমি যেকোনো সময় তোমার ডেটা দেখতে ও এডিট করতে পারো। অ্যাপের প্রোফাইল > নিরাপত্তা ও গোপনীয়তা > "অ্যাকাউন্ট ডিলিট করো" থেকে নিজেই অ্যাকাউন্ট মুছতে পারো; তখন কী মুছে যায়, কী বেনামি করা হয় আর কী রাখা হয়, তা ৭ নম্বর অংশে বলা আছে। বিস্তারিত ও অ্যাপ ছাড়াই অনুরোধ করার উপায় /account-deletion পেজে আছে। বিজ্ঞপ্তি প্রেফারেন্স সেটিংস থেকে নিয়ন্ত্রণ করতে পারো।

৭. তথ্য কতদিন রাখি

সেশন রেকর্ডিং ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। অ্যাকাউন্ট ডিলিট করলে আমরা মুছে ফেলি: তোমার প্রোফাইল ও যোগাযোগের তথ্য, ছবি ও ডকুমেন্ট (আইডি ও এনআইডির ছবিসহ), মেন্টরের পরিচিতি ভিডিও, সেশন ও চ্যাটে আপলোড করা ফাইল এবং তোমার সেশন রেকর্ডিং। তোমার চ্যাট মেসেজ মুছে না ফেলে বেনামি করা হয়: প্রতিটির জায়গায় "[deleted]" লেখা থাকে, যাতে অন্য অংশগ্রহণকারীর চ্যাটের ইতিহাস আর কোনো নিরাপত্তা রিপোর্ট অর্থবহ থাকে। সেশনটিও অন্যজনের ইতিহাসে থেকে যায়, তবে তোমার নামের জায়গায় "Deleted user" দেখায়। খোলা নিরাপত্তা রিপোর্টের সাথে যুক্ত মেসেজ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাখা হয়; একইভাবে, যে সেশন নিয়ে নিরাপত্তা রিপোর্ট বা বিরোধ খোলা আছে, তার রেকর্ডিংও নিষ্পত্তি পর্যন্ত রাখা হয়। কোনো অ্যাকাউন্ট সম্পর্কে করা নিরাপত্তা রিপোর্ট আর স্বয়ংক্রিয় যাচাইয়ে ধরা পড়া মেসেজের রেকর্ড অন্য ব্যবহারকারীদের সুরক্ষার জন্য রাখা হয়। তোমার দেওয়া রিভিউ "Deleted user" নামে থাকে, আর সেশনের রেকর্ডে সমস্যার বর্ণনা ও রিফান্ডের কারণ থাকে। OLM-এর প্রতিযোগিতায় (যেমন Brain Battle) দেওয়া এন্ট্রি প্রতিযোগিতার রেকর্ড হিসেবে রাখা হয়, আর কন্টাক্ট ফর্মে পাঠানো মেসেজও রাখা হয়। কর ও হিসাবরক্ষণ আইন অনুযায়ী পেমেন্ট ও পেআউটের রেকর্ড রাখা হয়; পেআউটের রেকর্ডে টাকা কোন অ্যাকাউন্টে পাঠানো হয়েছে তা থাকে। অ্যাপ থেকে ডিলিট করলে এসব তথ্য সঙ্গে সঙ্গে মুছে যায়। আমাদের এনক্রিপ্টেড ডেটাবেস ব্যাকআপে তথ্য থেকে যেতে পারে; সেগুলো শুধু কোনো সমস্যার পর সার্ভিস আগের অবস্থায় ফেরাতে ব্যবহার হয়, কখনো মুছে ফেলা অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে নয়। পূর্ণ তালিকা /account-deletion পেজে আছে।

৮. শিশুদের গোপনীয়তা

১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য OLM নয়। ১৩ থেকে ১৭ বছর বয়সী কারও OLM ব্যবহারের দায়িত্ব তার বাবা-মা বা অভিভাবকের। আমরা সচেতনভাবে ১৩ বছরের কম বয়সীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করি না, এবং কেউ ১৩-র কম বলে জানতে পারলে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দিই এবং তার ব্যক্তিগত তথ্য মুছে ফেলি।

ডেটা-সম্পর্কিত অনুরোধ?

তোমার ডেটার একটি কপি পেতে, অথবা ডেটা মুছে ফেলতে বা সংশোধন করতে আমাদের সাথে যোগাযোগ করো।